
তুহীন বিশ্বাস
আমার একটা নদী ছিল—
একান্ত নিজস্ব ভূবণ জুড়ে বহমান,
জলকেলিতে নিমগ্ন ছিল বেহায়া সময়;
ডুবসাঁতারে কুড়িয়ে নিতাম শঙ্খ-ঝিনুক
স্পর্শ সব ভাসিয়ে দিতাম জলের কোলে।
হঠাৎ একদিন…
উল্টো স্রোতে উথালপাতাল নদীর বুক;
সেথা এক মস্ত কুমির উচ্ছ্বাসে মত্ত,
হংসমিথুন, প্রজাপতির জীবন শংকা
বহুদিনের স্মৃতিগুলো আজ লবডঙ্কা!



