
নুশরাত রুমু
ভালোবাসার দৌলত ছিল
রাতের জোছনার জৌলুসে ভরা
রাঙা বসন্ত ঠাঁই নিয়েছিল
কোকিলের পিঞ্জরে।
ত্রিভুজ প্রেমের প্লাবিত আবেগ
অজস্র নিন্দুক চোখে ভস্ম হলো।
গভীর অনুতাপের জোয়ারে দ্রবীভূত ব্যথা
খুশির অবয়বকে করে দিল ম্লান।
আটপৌরে জীবনে এখন
মনুষ্যত্বও ক্ষয়ে যায় সহস্র মনের অবিশ্বাসে।
আলোর নীড় ভেঙে পরজীবী হয়ে উঠি
প্রবোধহীন জটিল সমীকরণে।



