
আনজানা ডালিয়া
তুমি আমার বুকে
ওই ছাতিম গাছের নিচ বরাবর থাকো
আদরে,
কদরে,
মায়ায়,
ভালোবাসায়,
তুমি আমার, শুধুই আমার
এ কথাটা জানলে সারা বছরই আমাদের ফাগুন
আর না মানলে মনে পুড়বে, জ্বলবে আগুন।
টুনটুনি হয়ে চষে বেড়াবো তোমার মনের এডালে-ওডালে
তুমি নাচবে আমার হৃদয়ে তালে-বেতালে।
তোমার হাসিতে খুঁজে নিবো সব সুখ
তোমায় না পেলে মহামারী আকার নেবে মনের অসুখ।



