
বিজন বেপারী
যদি কোন একদিন
তুমি আমাকে নিয়ে চলে যাও
গহীন অরণ্যের অন্ধকারে।
আমি তোমার সাথে চক্ষু বন্ধ করে
চলে যাবো , কোন প্রশ্ন করবো না।
যদি তুমি আমার সকল দুঃখগুলো
ভুলাতে চাও ,
আমি বারণ করবো না
তোমার সাথে সমুদ্র সৈকতে
ঘুরতে ঘুরতে হারিয়ে যাবো সুখের সাগরে।
একদিন লোকালয় ছেড়ে
যদি আমাকে নিয়ে সবুজের মাঝে
হারিয়ে যাও,
আমি তোমার সাথে যাবো।
সবুজের মাঝে চোখ জুড়িয়ে যদি রাত এসে যায়
রাতে তোমার হাতের বনভোজন খাবো আর
এই অশান্ত মনকে শান্ত করে দিতে
তোমার পরশের ঋণে ঋণী হবো।
নতুন প্রেমের কবিতা লিখবো
তোমার কোলে শুয়ে…..
আমি আবার যুবক হতে চাই
আঠারো বছরের যুবক
শ্রাবণের যৌবন ভরা নদীর মতন।



