
এম এ মতিন
আকাশ বাতাস দু’ভাই মিলে,
সোহাগ আদর জড়িয়ে দিলে,
যখন করে সন্ধি।
ধরায় বহে সুখের বাতাস,
সাদায় ভরে নীলের আকাশ,
হাওয়ায় ভাসে নন্দী।
আকাশ বাতাস দু’ভাই মাঝে,
দ্বন্দ্ব বিবাদ যখন বাজে,
প্রকৃতি হয় ক্ষুব্ধ,
ঝড় ঝাপটায় ধ্বংস আনে,
জমিন ভরে জলের বানে,
সব হয়ে যায় রুদ্ধ।
ঝড়ের আকাশ কালোয় ঢাকা,
ঘোরে না তো জীবন চাকা,
সব হয়ে যায় আঁকাবাঁকা,
বেলা শেষে সবই ফাঁকা।
তাই, সমাজ কিংবা পরিবারে,
সুখ শান্তি ভালোর তরে,
করি চল সন্ধি।
নইলে জীবন ভরবে দুখে,
সবাই তোমায় দিবেই রুখে,
জীবন হবে বন্দি।



