
ফারজানা ইয়াসমিন
মধ্যরাতের নির্জনতায় পাইনি খুঁজে তোমার ছোঁয়া,
নিঃসঙ্গতায় হেঁটেছি আমি একাকীত্বের হয়ে ছায়া ।
তুমি দূরে বহুদূরে সীমানা ছাড়িয়ে আমার,
হৃদয় গহীনে তোলপাড় করে তোমার স্মৃতিরা।
আমি হাতড়ে বেড়াই তোমার স্পর্শ অন্তরে আমার,
পাই না তোমার হাত আমার হাতের মুঠোয় রাখতে ধরে।
কথারা বিষণ্ণ সুর তোলে তুমি বিহীন রাতের বাতাসে,
তোমার ঘ্রাণ খুঁজি আমার দীর্ঘশ্বাসে বুক ভরা আশ্বাসে।
নির্ঘুম দুঃস্বপ্নের রাত আমার তোমার কথা ভেবে কাটে,
রাত যতই গভীরে যায় ডুবে, আমি হারাই তোমার স্মৃতিতে।
কল্পনা আমার তোমায় নিয়ে লিখে কবিতা অশ্রু জলে,
ভেঙে যায় স্বপ্ন আমার তোমায় নিয়ে যে ঘর বেঁধেছে।
নেশাতুর হৃদয় তোমায় পাওয়ার আশায় জলছবি আঁকে,
ভগ্নহৃদয় বারেবারে তোমায় নিয়ে কল্পনায় ভাসে।



