
মুহিতুল ইসলাম মুন্না
কালো মেঘে বাঁধো সুর
পাহাড় বেয়ে নামো ঝরে,
আশীর্বাদে ভাসাও মাটি
কালো মুখেও হাসি ভরে।
কেশের সাদা প্রান্ত ধরে
গেঁথো স্মৃতির ফুলের মালা,
তবু কেনো ভয় আর দ্বিধা
যখন আসে জীবন তালা?
কালো বলে বাঁকা চোখে,
কেনো দেখো অসম্মানে?
কালো মাটির বুকেই লুকায়,
সৃষ্টির মন্ত্র জয়গানে।
হৃদয় আলো বোঝাই যদি,
কালো আলো ঢাকতে যেনো,
কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কাঁদ কেনো?



