কবিতাসাহিত্য

হারিয়ে যাওয়া ফুল!

শ্যামল বণিক অঞ্জন

মেঘ সরে কোন একদিন সূর্য্য উঠবে,
প্রাণের স্পন্দন হবে নি:স্প্রাণ ভোরে
বিশ্রাম শেষে পাখিরাও আবার বসাবে গানের আসর।
অলস দুপূর আবার কর্মব্যস্ত হয়ে উঠবে
পথিকের পদচারণায়,
কোলাহল মুখর হবে চারপাশ,
ঝলমলে রোদ ছুঁয়ে যাবে তোমার বারান্দা কিম্বা-
তোমার অই গোলাপরাঙা অবয়ব।
সন্ধ্যায় জমবে আড্ডা, কেটে যাবে সুনশান নীরবতা-
নীলিমায় বিশাল প্রান্তরে চাঁদ তারার হাট,
ভবঘুরে বাউন্ডুলে ছেলেটিও ফিরবে ঘরে অদ্ভুত মায়ার টানে,
শুধু ফিরবে না বৃন্তে আর কোনদিন একটি হারিয়ে যাওয়া ফুল!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension