
শাহজালাল সুজন
শরতের নীলাভ রঙে আঁকা তোমার
সিল্কের রত্নখচিত দোপাট্টা,
আমি আত্মভোলা হয়ে যাই ষোড়শী রূপে
প্রতিবিম্ব ঘটে আমার সিক্ত হৃদয়।
যৌবনা শিউলি হাসনাহেনা দোলনচাঁপা
প্রস্ফুটিত হয় রূপের সৌন্দর্যে__
আমি তখনো হারিয়ে যাই মাতাল হয়ে
খুঁজি কল্পনার সমন্দর শরতি ঢেউয়ে।
শুভ্র কাশের শিহরিত অনুভূতির দেয়ালে
লিখেছি তোমায় শরতের প্রেমলিপি।



