
লুৎফুর রহমান চৌধুরী
দেয়ালে থাকা আয়নাটা ফাটল ধরেছে
নিজেকে পরিষ্কার ভাবে দেখা যায় না
যখন আরশির সামনে এসে দাঁড়াই
নিজের চেয়ারাটা দ্বিখন্ডিত হয়ে যায়
মনে হয় এ মানব নয় দানবের প্রতিচ্ছবি ।
ভয়ঙ্কর ছবি দেখে বুকের মাঝে ঝড় উঠে
মনের ভেতরের মানুষটি চিৎকার করে বলে,
একি দেখছি চোখের সামনে গূঢ় অন্ধকার
মূহুর্তেই একটা ধাক্কা লাগে হৃদয় জমিনে
সবকিছু তছনছ হয়ে যায় এক পলকে।
শান্তির দর্পণ আজ অশান্তির জীর্ণ কুঞ্জ
সবল ডাব্বাতে বাজে করুণ বাঁশির সুর
শরীরটা নিস্তেজ হয়ে পড়ে ক্ষণিকের মধ্য
মনের জানালায় উঁকি দেয় না চেনা পাখি
আয়নাটা বিদীর্ণ হওয়ার সাথে সাথে,
প্রিয় শহরটা হয়ে গেছে বড্ড অচেনা।



