কবিতাসাহিত্য

যারা আর কোনোদিন মাটিতে নামবে না

জসীম উদ্দীন মুহম্মদ

​আমার চেয়ারটা এখন পাখির মতোন উড়ছে
উড়ছে একটা নীল রঙের বেলুনের মতোন
তার পাগুলো বাতাসে দুলছে
আর সে গাইছে এক পুরোনো বেদনার গান।

আকাশের বুক চিরে যাচ্ছে তার এই যাত্রা
নিচে শহরটা খেলনার বাক্সের মত শুয়ে আছে
প্রতিটা বাড়িতে একটা করে গল্প জমে আছে
যার অক্ষরগুলো যেনো সব বৃষ্টির ফোঁটা।

হঠাৎ একটা চলন্ত ঘড়ি থেমে গেল
আর সময়টা একটা নদী হয়ে বয়ে গেল
নদীর বুকে ভেসে যাচ্ছে সব অপ্রকাশিত চিঠি
যার ঠিকানা ছিল কোনো এক অজানা দেশ।
এখন শুধু নীরবতা আর চেয়ারের পা
যারা আর কোনোদিন মাটিতে নামবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension