
মোশাররফ হোসেন
নিস্তব্ধ চারিপাশ,
চারদিকে এক অদ্ভুত শূন্যতা।
ঘন কালো আঁধারের বুকে আমি একা
অন্ধের অনুভবে।
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ শব্দ
ভেসে বেড়ায় নীরব রাতের বুকে,
অদূরে শেয়ালের হুক্কা হুয়া ডাক, ভেসে আসে কানে
অন্ধকারটা গাঢ়, ভীষণ কালো।
জোনাকির ছোট্ট আলো ছিঁড়ে দেয় সেই আঁধার।
শনশন হাওয়ার শব্দে চমকে উঠি,
যেন অদৃশ্য কোনো ভূতের সাথে হাঁটছি !
তাকিয়ে দেখি, আকাশের বুকে
মিটিমিটি জ্বলছে অগণিত তারা,
ভাবি, কালও কি জ্বলবে প্রতিটি নক্ষত্র?
নদীর ঘাটে নৌকা বাঁধা, মাঝি নেই,
নীরবতায় ডুবে বসে একা একা
জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখি
অঙ্ক আছে, সমাধান নেই।
সব প্রশ্নের উত্তর রহস্যময়!



