কবিতাসাহিত্য

কী করে ভুলবো তোমায়

মোর্শেদা মৌ

বিপন্ন-বিস্ময়ে চেয়েছিলাম এক ফোঁটা জল
সেখানে তুমি দিয়েছো বিশাল এক সমুদ্র,
ক্লান্তিতে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম-
নিঃশ্বাস আটকে আসছিলো তাই।
অক্সিজেনের অভাবে যখন মৃত্যুর দিকে –
একটু একটু করে অগ্রসর হচ্ছিলাম…
ঠিক তখনই পুরো একটা অরন্য নিয়ে হাজির হলে তুমি।

জীবনের অংক কষে যখন সিদ্ধান্তে উপনীত হলাম –
আমি হতভাগ্য এক নারী, নিঃসঙ্গতা যার সঙ্গী ;
যার জীবনে কখনো এতটুকু সুখ চাইতে নেই।
ঠিক তখন একবুক প্রশান্তি নিয়ে কাছে টেনে নিলে,
আদর ভালোবাসা দিয়ে সুখের সাগরে ভাসালে আমায়
মুক্তো নিয়েও যদি কেউ ভালোবাসার ডালা নিয়ে দাঁড়ায় ;
উজাড় করে দিয়েছি মন , কী করে ভুলবো তোমায়!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension