
যদি জানতে চাও কতটুকু
ভালো লাগে
তবে শিশির ভেজা ঘাসে হেঁটে এসো।
যেমন স্নিগ্ধ সকাল
ছুঁয়ে যেয়ো ভোরের ফোটা ফুল,
সুরভিত আঙিনায়….
সৌরভের উন্মাদ সমীরণ
যেমন ভাসায় দু’কূল ।
আমি খোঁপায় গুঁজেছিলেম
বাহারী ফুল।

যদি জানতে চাও কতটুকু
ভালো লাগে
তবে শিশির ভেজা ঘাসে হেঁটে এসো।
যেমন স্নিগ্ধ সকাল
ছুঁয়ে যেয়ো ভোরের ফোটা ফুল,
সুরভিত আঙিনায়….
সৌরভের উন্মাদ সমীরণ
যেমন ভাসায় দু’কূল ।
আমি খোঁপায় গুঁজেছিলেম
বাহারী ফুল।