নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

অনঘোষিত কৃত্রিম রং থাকায় GATORADE Recall: ১ লাখ ২২ হাজারের বেশি কেস প্রত্যাহার

Yellow No. 5 ও Yellow No. 6 লেবেলে উল্লেখ না থাকায় FDA-এর Class II Recall — নিউইয়র্ক-নিউ জার্সিসহ ৩৭ অঙ্গরাজ্যে বিতরণ

হোসনেআরা চৌধুরী :

যুক্তরাষ্ট্রজুড়ে ভোক্তাদের জন্য বড় সতর্কতা। পণ্যে লেবেলে ঘোষণা না থাকা কৃত্রিম খাদ্য রং পাওয়ায় ১ লাখ ২২ হাজারের বেশি কেস Gatorade বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের Food and Drug Administration (FDA) এই প্রত্যাহারকে Class II Recall হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

প্রত্যাহারের আওতায় রয়েছে ২৮-আউন্স বোতলের Gatorade Lemon Lime, Gatorade Lemon Lime Zero, Gatorade Orange এবং Gatorade Orange Zero। সংশ্লিষ্ট পণ্যগুলোতে Yellow No. 5 এবং/অথবা Yellow No. 6 রয়েছে, যা পণ্যের লেবেলে যথাযথভাবে ঘোষণা করা হয়নি।

FDA-এর তথ্য অনুযায়ী, এসব পণ্য ৩৭টি অঙ্গরাজ্যে বিতরণ করা হয়েছে, যার মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সি রয়েছে।

PepsiCo স্বেচ্ছায় ২৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট পণ্য প্রত্যাহার শুরু করে। পরে FDA ২ অক্টোবর এটিকে Class II Recall হিসেবে শ্রেণিবদ্ধ করে।

ভোক্তাদের সতর্কতা

বাড়িতে থাকা সংশ্লিষ্ট Gatorade পান করার আগে বোতলের product name ও Lot Number পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যাহারের আওতাভুক্ত পণ্য থাকলে তা পান না করে সংশ্লিষ্ট Recall নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension