সাহিত্য

বুকার পুরস্কার পেলেন শ্রীলংকার লেখক

বুকার প্রাইজ জিতেছেন শ্রীলংকার লেখক শিহান করুণাতিলকা। দ্বিতীয় উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেদা’-এর জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে সোমবার। যুদ্ধবিষয়ক মৃত এক ফটোগ্রাফারের মৃত্যুর পরবর্তী জীবনের মিশন নিয়ে এ উপন্যাস। এটি শ্রীলংকার গৃহযুদ্ধের সময়কার একটি অতিপ্রকৃতি বিষয়ক উপন্যাস।

সোমবার কুইন কনসোর্ট ক্যামিলার হাত থেকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এ পুরস্কার নেন লেখক শিহান। ২০১৯ সালের পর এবারই প্রথম সশরীরে উপস্থিতির অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হলো। পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড অর্থও পেয়েছেন তিনি। এ অনুষ্ঠানে অন্য ৫ জন লেখক-লেখিকাকে, যারা শর্টলিস্টে ছিলেন- তাদেরকে দেয়া হয়েছে আড়াই হাজার পাউন্ড করে পুরস্কার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

শিহানের লেখা উপন্যাসের প্রেক্ষাপট ১৯৯০ এর দশকে শ্রীলংকার গৃহযুদ্ধ। এই উপন্যাসে যুদ্ধকালীন ফটোগ্রাফার এবং জুয়াড়ি মালি আলমেদা মৃত্যুর পর বেঁচে ওঠে।

লেখক শিহান করুণাতিলকা বলেছেন, তিনি ২০০৯ সালে সিদ্ধান্ত নেন একটি ভৌতিক কাহিনী লিখবেন। তাতে শ্রীলংকার গৃহযুদ্ধের পরে মৃতদের অনুভূতি কি তা বলা হয়। কি পরিমাণ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং এর জন্য কে দায়ী- তার ওপর জোর দেয়া হয় এতে।

এই উপন্যাসের প্রেক্ষাপট, দক্ষতা, সাহস, উদ্দামতা এবং হুল্লোড়ের প্রশংসা করেছেন সংশ্লিষ্ট বিষয়ের প্রধান বিচারক নিল ম্যাকগ্রেগর। একে তিনি বর্ণনা করেছেন মৃত্যুর পরবর্তী জীবনের নিষ্ঠুরতা হিসেবে, যা পাঠককে জীবন এবং মৃত্যুর মধ্যে এক ধাবমান গতিতে নিয়ে যায়। তিনি বলেছেন, পুরস্কারের বিষয়ে বিচারকরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন।

এ সম্পর্কে লেখক শিহান করুণাতিলকা বলেন, তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন। বলেন, আমার আশা খুব বেশি দূরে নয়, যখন শ্রীলংকার মানুষ এটা অনুধাবন করতে পারবে যে- দুর্নীতি, জাতি বিদ্বেষ এবং আত্মীয়করণ কাজ করেনি এবং কখনো করবেও না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension