
ফেরারী মন ঘর বাধে না আর
শ্রান্ত সে আজ জীবন্ত এক শব।
দহন সেতো বুকের ভেতর নিত্য
হোক না যতই বাহির কলরব।
জানি,
সুখের শ্রাবণ মুহূর্তে উদ্বায়ী
নিখাদ প্রেমও উপন্যাসেই শ্রেয়,
ভুলতে বসি বাস্তবতার ভিড়ে
প্রেমের কবি ভীষণ অপাংক্তেয়,
তবু,
নীরার জন্য কাব্য লিখো কবি
শব্দ দিয়ে এঁকে দিয়ো অভিমান
অন্ত্যমিলে আবেগ দিয়ো ভরে
প্রচ্ছদে রেখো আবছায়া পিছুটান।



