
এতো বাঁচা তো নয়,মনো চুরি
ভবের ঘরে ভাবের চুরি।
তুমি আমি একলা ছিলাম
এখনো তো একলাই আছি।
শুধু একটা মেঘ চাই
উপত্যকায় গজিয়েছে ঘাস
অতৃপ্ত অবসরে…
কাছে চাই দীর্ঘ বারো মাস।
তোমার আকাশে তারার মেলা
সেই তারা দেখে পথ খুঁজে পাওয়া
জীবনের হিসেব মেলাতে গিয়ে
পেলাম, অশ্রুসিক্ত স্মৃতির কণা।
অন্বেষণ



