কবিতাসাহিত্য

দিন শেষে

এম এ রহমান


দিন শেষে ছায়া লুকায়-মায়া লুকায়
অভিযোগ ক্ষয়ে যায়; অভিমান মুছে যায়
প্রত্যাশার অপমৃত্যু ছুঁয়ে—
তত দিনে জেনে যাই বন্ধ্যাত্ব সময় পথে
জীবনের মানচিত্রে—মানুষ আদতে বড় একা।

মুক্তিবেগে ছুটে যাই, চাওয়া-পাওয়া ঊর্ধ্বে
দেখি—ধূসর পৃথিবী শূন্যে ঝুলে আছে
কাতরতা ছুঁয়ে দেখি—
জীবনের দিনলিপি অন্ধকারে ডুবে গেছে
পুরনো পথের রেখা-হাহাকার মুছে গেছে
সাড়ে তিন হাত ভূমের মাটি ও জল—
নতুন পথের মানচিত্রে দিনলিপি লিখে যায়।

শূন্যতার অবয়বে ঘুম ভেঙে যায়; দেখি—
হাতের মুঠোয় পৃথিবীর প্রতিচ্ছবি; আর
হিসাবের নাসারন্ধ্রে দিনান্তিক যাপনের ঘ্রাণ
ঘ্রাণের সিঁড়ি বেয়ে হেঁটে যাই, যেতে হয়
অনন্ত অসীম যাপনের পথে নীরবে-নিভৃতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension