কবিতাসাহিত্য

স্বাদেশিক

সাজু কবীর


রক্তজলে পূর্ণ সাগরের বুকের উপর
জেগে ওঠা চর বড় সুন্দর প্রেমের নগর
ডানপাশে ‘কালবোশেখি সেনা সেন্টার’
বামপাশে উতলা ফাগুনের প্রান্তর-বাস
করে সুরের সাকি ঝাঁকঝাঁক আগুনপাখি।

ডানের সেন্টারে প্রেমের বারুদ ফোটে-
হয়ে যায় তুলোধোনা কোন অসভ্যের
ষড়যন্ত্র-বীজ বোনা। বামের প্রান্তর
দ্রোহী নিরন্তর-কোকিলের কণ্ঠে কোনো
কাকের ঠোকর খুঁজে পায় না ফেরার
সূচাগ্র ফাঁকফোকর; জেগে থাকে সদা
কল্লোলিত শব্দতরঙ্গের মেলা, আর
শিমুলরঙা আগুনপাখিদের রোজকার
কুচকাওয়াজ খেলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension