
হাফিজুর রহমান
বাড়ছে ঋণ কমছে আয়
ঝরে পড়ছে মধ্যবিত্ত!
বেড়ে যাচ্ছে ঋণখেলাপি
মূল্যবৃদ্ধির দেখে নৃত্য।
ঘুরছে মাথা জ্বলছে শরীর
অস্থির মনের অসুখে,
ঋণের বোঝার সোজা কথা
মরতে হবে ধুঁকে-ধুঁকে।
আয় বাড়াতে-ব্যয় কমাতে
হতে-ই হবে ঐক্যবদ্ধ;
বাড়ায়ে দাও সাহায্যের হাত
যার যেমন-টা সাধ্য।



