কবিতাসাহিত্য

অন্তহীন অনুরণন!


সাবেরা হোসাইন

ক্ষয়িষ্ণু আবেগের অন্তরে
কিছু বিবর্ণ ফুল ঝরে ছিল,
তুমি কি এখনো মরুপথে-
ক্লান্তিহীন স্পর্শ খুঁজে ফেরো?
অবশেষে…
পরাজিত বিষণ্ণ প্রাণে আশা জাগে
বালিয়াড়ি-বেলাভূমি-সৈকত
পেরোতে পেরোতে
একখানি মেঘ দেখা দিল মরুদ্বীপে,
আমি তোমাকে দেখেছি সেই ধলেশ্বরী
নদীর চরায়।
খুঁজে ফিরেছি গভীর অরণ্য মাঝে
গহন ছায়ায়।
দূর বলাকার মতো উড়ে গেছে যত পিপাসা
আমার, যা কন্ঠে ছিল জড়ায়ে।
প্রহেলিকা প্রিয়তম-
চোখের জলের একটি কণা
ধার ভেবে দিতে পারো?
হৃদয়ের মাঝে চরা, একলা একা পথহারা
মনের মাঝে আরেকটি মন
অনুভূতি লাগাম ছাড়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension