কবিতাসাহিত্য

তোমার অপেক্ষায়

তাহমিদ হাসান

বসন্ত ফিরিয়া এলো, তবু তুমি আসো নাই ফিরে,
মাতাল হাওয়া বুকে বয়ে আনে পিরিতের ক্ষুধা;
আবেগের ঢেউ ভাঙে হৃদয়ের সাগরের তীরে,
স্বপ্নীল সন্ধ্যায় সাকি নেই, অথচ রয়েছে সুধা।

কাহাদের কুঞ্জবনে গান গায় মরমী কোকিল?
শীতের রাতের শেষে ফিরে আসে ফুলের সুবাস;
শিকারের পিছে পিছে উড়ে গেছে বাজখাই চিল,
সরোবরে প্রেম করে এক জোড়া জলমগ্ন হাস।

বধূ নেই, মধু নেই, প্রেম নেই পৃথিবীতে হায়,
প্রকৃতির রূপে নেই রূপসীর নয়নের নেশা;
নীরবতা নেমে আসে আমাদের গানের আসরে।

অনেক খুঁজেছি আমি, আজ তুমি রয়েছ কোথায়?
ভেঙে গেছে একতারা, হারায়েছে বাউলের পেশা—
বেদনার বাঁশি বাজে বেহুলার বিবাহ-বাসরে!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension