
টিটো মোস্তাফিজ
টিপটিপ বৃষ্টিতে রাস্তার ধূলো
কাদা হয়েছে কেবল।
এক দঙ্গল কুত্তার ঘেউঘেউ
নিয়েছে সড়কের দখল।
কাঁঠালে নীল মাছির ভনভন,
মৃদু লাঠিচার্জ লাগবে বোধহয়!
ওদিকে কারো প্রেত-লেখক
এআই চেপে ডংকা বাজায়!
ঠায় দাঁড়িয়ে পিটপিট করে
কীপ্যাডের কার্সর।
নরম কাগজে জেল কলম
লেখার কারিকুরিগুলো
থেমে থেমে ঝাপসা হয়।
অগত্যা পেন্সিলে কামড়
দেয় বেচারা কবি।
পরীক্ষার লেখা নয়, ভাগ্যিস!



