
শাহজালাল সুজন
হৃদয় পুড়া গুমোট ধোঁয়া
আস্ত সূর্য গিলে,
পুর্ণিমার চাঁদ অন্ধ হয়ে
আঁধারে ক্ষণ মিলে।
অশান্তিতে বিরাজ করে
শান্তি গেছে উড়ে,
দেশ মাতৃকা স্বস্তিতে নেই
বারুদ গুলির সুরে।
ভুগান্তিতে দেশ জনতা
আমলা গুলো সুখে,
কালো পিচে রক্ত গঙ্গা
বহে মায়ের বুকে।
কেতনের রং বিবর্ণতায়
ঝাপসা কেন লাগে,
পাঁয়তারাতে পতাকা খায়
বসে সোনার বাগে।
দেশটা যাচ্ছে রসাতলে
ফাঁদের অঙ্ক কষে,
বিকলাঙ্গ দেশের গতি
পরাধীন আজ চষে।



