
মো. আশতাব হোসেন
গন্তব্যে পৌঁছুতে পাওয়ার ব্যকুলতায়
পথ মাঝেই হলে ক্লান্ত দিগন্ত চলে যায় বহু দূরে।
ধীরে চলো পথিকদল, তরীতে বল রেখে অটুট
তবেই নাগাল হবে কাঙ্ক্ষিত দিগন্ত।
সময়ই ডেকে বলবে— ওদিকে যেও না; এদিকে এসো!
হাল দিও না ছেড়ে কখনোই শক্ত করে ধরো অবিরাম।
একটু পরেই পাবে পণ্য বাজার মন পুরে কিনে নিবে সস্তা দামে
ইচ্ছেমতো ভবিষ্যৎ সাজাবার।
সত্বর পাবার আশার ঘোরে হবে না পথমাঝে মতিভ্রম।
সাধনায় ধ্যান করো নিগুঢ়,আঁধারেই খুঁজে পাওয়া যাবে
অতৃপ্ত সকল চাওয়া পাওয়া।



