
সারমিন চৌধুরী
ফিনিক্স পাখির মত
পুড়ে এতোটাই খাঁটি হতে চাই;
যাতে তুচ্ছ ভাবা সেই চিতাভস্ম থেকে
ইতিহাসের পাতাতে পাই আজীবন ঠাঁই।
নিজের ডানায় উড়বো মাথা তুলে,
সমাজ যদি বাঁধতে আসে বেড়ী পায়ে
প্রবল করতে হবে নিজের কণ্ঠের ধ্বনি,
সেইদিন আকাশ হবে এই মুক্তির সাক্ষী
পথ দেখাবে রক্তিম সূর্য মেঘের শৃঙ্খল হটিয়ে।
অবশেষে নিজের মত করেই ছাড়বো জগৎ
গাইবো হাসতে হাসতে নবমুক্তির গান।
কারণ, এই মৃত্যু অমরত্বের সওগাত!
যার শেষকৃত্য থেকেই আবার জন্ম হবে,
নতুন আরেক দুঃসাহসিক প্রাণের।



