সাহিত্যকবিতা

মুক্তি

মো. আব্দুল আলিম

শাণিত তলোয়ার বাজে ঝনঝনাঝন
অত্যাচারের মাত্রারিক্ত ভূখন্ডে দাবাখেলার গুটিচাল,
রক্তের গন্ধে আলো-বাতাস নির্যাসহীন।

শত্রু শত্রু খেলা,চোখে দ্রোহের প্রকাশ্য-অপ্রকাশ্য আগুন
নিরীহ জনতার বেদনার ক্রন্দন!
পাষন্ড মানুষ মারে সাতপাকে, বাঁধাহীন উল্লাসে মাতে!!

রোষানল,ক্ষোভানল বুকের পিঞ্জরে তবুও জনতা কাঁদে, জবাবহীন,
শোষকের রক্তচোষা খেয়ালীপনা
চলে অহরহ।

দুর্নীতির কালো থাবা, সম্রাজ্যবিস্তারে পেরেক মারে ন্যায়নীতির,
হুকুমবাদে হুঁক্কা টানে, খায়েস মেটায় ধর্ষণে,বর্ষণে বিজলী চমকায় বরাভয়।

চতুর্দিকে ষড়যন্ত্রের জাল,দেশের ললাটে কলঙ্ক টীকা,
গৃহবধূর মুখে ঝলসানো এসিড,সম্ভমহানি আঁকে জারজ শকুন।

যৌতুকের বলি গ্রাম,গঞ্জ,শহর নগরে, হাঁতুড়ি মারে দেহে,
আগুনের ছেঁকা,সিগারেটের ছেঁকা খায় গরিব ঘরের আদরের বোন!

নিকষ কালো আঁধারে বসবাস
মুক্তির অমনিশা চোখে মুখে আলোর সন্ধানী আলোর রেখা ফুটুক মুক্তির অববাহিকায়,ঘরে ঘরে,
চাই মুক্তি চাই মুক্তি কাটুক নিকষ কালো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension