
যখন তুমি অন্য কোথাও অন্য খানে
তখন আমি মনে মনে তোমার কথাই ভাবি,
এই পোড়া মন তোমার তরে
ভীষণ অনুভবী। কত দূরে গেলে?
দূরত্বের দায়ে গায়ের গন্ধটা
মিলিয়ে গেল?
দিনগুলো বড়ো এলোমেলো!
ভালো আছ?
বলে প্রশ্ন করি না,
শুধু বলি ‘ভালো থেকো’
তোমার গায়ের গন্ধটা ঠিক-
ঝরা বকুলের মতো।



