
তুহীন বিশ্বাস
চৌকসের রক্ত স্রোত মাঝে উল্লাসিত হও?
দেশে স্বাধীনতার অংশীদার তুমি কি নও?
বিধবার আঁচল আত্মজের রক্তে ভিজাও
তুমিও যে মায়ের সন্তান জারজ তো নও!
মিথ্যা গ্যাড়াকল, প্রতারণা ছলে হও ক্ষিপ্ত
করো বিবেকের বিসর্জন! লালসায় লিপ্ত!
অপেক্ষা, একদিন তুমিও যে দংশিত হবে
পুণ্য চাকায় পাপের পাহাড় পিষ্ট হবে তবে।
সাধু তুমি হও সাবধান! হিসাব করে চলো
সৎ পথে করো উপার্জন, সত্য কথা বলো।



