
তুহীন বিশ্বাস
রাষ্ট্র তোমার যন্ত্র বিকল হয়ে গেছে আজ
প্রতিদিন মৃত্যুফাঁদ পেতে রাখে নরপিশাচ,
রক্তের দাগে বদলে গেছে স্বাধীন মানচিত্র
ধর্ষণে যেন পাল্টে গেছে জন্মভূমির বৈচিত্র।
কামরুন্নাহার কলির শেষ নিঃশ্বাসের রূপ!
ভেবে দেখো রাষ্ট্র তোমার ব্যর্থতার স্বরূপ,
অপ্রতিমের নৃশংস খুনে টনক নড়ে না মর্মে
মায়েদের কান্নার জল ঝরে তোমার কর্মে।
ঘরে কিংবা বাইরে নিরাপত্তাহীনতায় দেশ
কবে জাগবে বিবেক জানিয়ে দিও অবশেষ,
মুখের বুলি নয় শুধু, সুবিচার প্রতিষ্ঠা করো
নইলে তুমি অনুশোচনায় আত্মহত্যায় মরো।



