
অচেনা রোদ্দুরে হেঁটে ক্লান্তির সাথে
পুড়ে যায় জীবনের সুখ
এখন আমার অসুখ।
অনাহুত হয়ে উঠি তোমাদের
মিলন মেলায়
সকালের মিঠে রোদে
কাচের জানালায়,
চায়ের কাপের ধোঁয়ার উষ্ণতা-
পাইনি কখনো
সেটা তোমাদের-ই হোক
আমি সে-ই লোক…
নগ্ন চরণ ফেলে গভীর আঁধার রাতে
জীবনটা একাকার হোক ৷



