কবিতাসাহিত্য

আটই ফাগুন এলো

মনির চৌধুরী


অ-আ-ক-খ মিষ্টি মধুর বর্ণমালার সাজে
আটই ফাগুন ফিরে এলো এই ধরণীর মাঝে।
বসন্তরাজ কোকিল পাখির অসাড় প্রেমিক মনে
দুষ্টু-চপল মৌ-পাপিয়ার সুমধুর গুঞ্জনে।

গাছগাছালি তরুলতার সবুজপাতার শাখায়
রং-বেরঙের ফুলপাখিদের তুলতুলে ঐ পাখায়।
প্রভাতফেরির রাজপথের ঐ মিছিল সমাবেশে
পলাশ, বকুল, কৃষ্ণচূড়া ফুলের শোভার দেশে।

দিবানিশি সুবাস ছড়ানো আমলকীর ঐ বনে
মনের মাঝে পুলক জাগানো শীতল সমীরণে।
পবিত্র শহীদ মিনারের হাজার জনতার ভিড়ে
বাংলা মায়ের ঐ পল্লীগাঁয়ের খর-ছাউনের নীড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension