কবিতাসাহিত্য

তামাটে বসন্ত

শাহানাজ শিউলী


আমার বসন্তের দিনগুলো
পোড়া কুয়াশায় ঝরতে থাকে
আম্রমুকুলের মত। বিরহী কোকিল
ফ‍্যাল ফ‍্যাল করে চেয়ে থাকে ক্ষুধার্ত উদরে।
স্বর্গের সিঁড়িবেয়ে উপরে উঠতে থাকে একদল নির্লিপ্ত সর্বগ্রাসী।
অদৃশ্য মৌন আঘাতে খান খান হয়ে যায় মঙ্গল ঘন্টা।
জটিলতার বিরল প্রাচীরে আবদ্ধ
আমার বসন্ত। সে অবলা যন্ত্রণায় জর্জরিত
বদনে পলাতক হাসি হাসে। দ্রব্যের
অগ্নিদামে ঘর্মাক্ত দেহে হাবুডুবি
খাইতে খাইতে হয়ে যাই
বিবর্ণ তামাটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension