কবিতাসাহিত্য

একজন কবির বাসনা

দুলাল খান


তুমি দেখে নিও সারথী
একদিন আমি রাতারাতি বিখ্যাত কেউ হয়ে গেছি
হাসছ যে, বিশ্বাস হচ্ছে না, না?
তুমি কেন বোঝ না এক গোলাম আযমকে হত্যা করলেই
বিবিসি, ভয়েস অব আমেরিকা অথবা রয়টার্সের মাধ্যমে
চারদিকে ছড়িয়ে পড়তে পারে আমার নাম
মুহূর্তে বিশ্ববাসী জেনে যেতে পারে আমাকে!

জানো সারথী,
সত্যিই যদি কোনোভাবে এরকম বিখ্যাত কেউ হয়ে যাই
তখন তোমার ডান হাতের সাথে আমার বাঁ হাতের
শেকল বেঁধে নেবো।
স্বপ্নের টাট্টু ঘোড়ার টমটম শব্দে দুজনে চলে যাব
শর্ষের হলুদ গালিচা পেরিয়ে অতিদূর বিস্তীর্ণ নগরে
দেখবো চা আর পপলার বন
আখরোট আর কমলার বাগান
যেখানে ভোরের আলোর কুয়াশায় রঙধনুর সাতরঙ খেলা করে
যেখানে শান্তির পায়রার থাকে সতত প্রেমান্দোলিত।

এই তোমাকে ছুঁয়ে বলছি সারথী
তোমাকে নিয়ে এমন এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখি
যেখানে মানুষে মানুষে হানাহানি নেই, মারামারি নেই
নেই হিটলার, মীরজাফর কিংবা গোলাম আযমের বংশধর।
আছে শুধু শান্তি-হাসি-আনন্দ আর সুন্দরের বেসাতি ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension