
হে বাংলা ভাষা,
স্বাধীকার প্রথম প্রমত্ত ঝংকার
তুমি সে লেলুয়া স্লোগান,
সাতকোটি বঙ্গ প্রাণের আকুতি
তুমি ৮ই ফাল্গুনের রণিত-ধ্বনিত প্রতিধ্বনি
সতেজে শত তরুণ প্রানের আত্মদান।
তুমি এলে,
আমার ভাইয়ের সেই রক্তস্রোতে
রক্তস্নাত রক্তিম আভার রাজটিকায়।
তুমি এলে,
রফিক শফিকের অন্তিম প্রার্থনায়
তোমায় পেলাম অবশেষে
সালাম বরকতের চির চাওয়া-ভূষিত রাষ্ট্রভাষায়।
হে মাতৃভাষা আমার,
ইতিহাস সাক্ষী, বলো কবে কোথায়
কে কবে দেখেছে বঙ্গ সন্তানের ন্যায় বলীদান
মরণ-বরণ পনে রেখেছে কে বলো
আপন প্রাণ হিংস্র নরখাদকের মুখে নির্দ্বিধায়?
কোন্ জাতি বলো কাঁদে এমন
কে আজও প্রভাত ফেরিতে গায়—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।”
হে মহান একুশে,
আজ অবাক বিস্ময়ে বিস্মিত বিশ্ব
বিশ্বময় ভাস্বর তুমি আপন মহিমায়,
একুশে মিনার সাজে গর্বিত পুষ্পকাননে
ষোল কোটি বাঙালীর বিনম্র শ্রদ্ধায়।
আমি গর্বিত,
স্বার্থক সুউচ্চ শিরধারী আমি বাঙালি
জাতিস্বত্তায় ধারণ করে তোমায়!



