
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময় সভা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও কো-চেয়ারম্যান, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নাজমা আকতার এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মিসেস সালমা হোসেনের মার্কিন যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক মতবিনিময় সভার আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী মিসেস নাজমা আকতার। বিশেষ অতিথি ছিলেন মিসেস সালমান হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা এডভোকেট শাহজাদী নাহিনা নূর, সাবেক সংসদ লিয়াকত আলী বীর বিক্রম, উপদেষ্টা গিয়াস মজুমদার।
সভা বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর করিম, যুগ্ম সম্পাদক মো. গোলাম জাহির করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদকা ফারজিন স্বর্ণা, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধ্যক্ষ জি. এম ইলিয়াস, সদস্য আজিজ চৌধুরী জুটি, ডা. মনজুরুল ইসলাম, নিউ ইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহা. হানিফ, নিউ ইয়র্ক সিটির সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী, মহিলা সভানেত্রী শাহানাজ বেগম।



