
এম.আবু বকর সিদ্দিক
যে যা বলুক সকল মানুষ
একই প্রভুর সৃষ্টি,
ধর্ম-বর্ণ বিভেদ করে
নামে না তো বৃষ্টি ৷
সবার ভিটায় শস্য ফলে
সকলে পায় আহার,
মানব সেবার ক্ষেত্রে কেন
করবো ভিন্ন আচার ৷
রক্তমাংসে সবাই সমান
হিংসা বিভেদ কিসে,
পরস্পরে শ্রদ্ধা দিয়ে
থাকবো মিলে মিশে ৷
ধর্ম-কাজে জবরদস্তি
নয় কভু সমীচীন,
মানবতা প্রসার হলে
প্রসার যে হয় দ্বীন ৷



