
তোকে নিয়ে ভাবনারা সব হঠাৎ করেই এলোমেলো
না-বলা চুপকথাদের চলছে কেবল যাওয়া আসা,
আকাশের নিঃসীমতা জেনেও শুধুই হাত বাড়ানো,
অহেতুক ভিড় জমানো ইচ্ছেগুলোর দুঃখ পোষা।
সন্ধ্যের কফির কাপের জমাট ধোঁয়ার কুণ্ডলীতে
কখনো রুফটপে এক দুপুর জুড়ে অপেক্ষারা,
কেউ তো দেয়নি বলে, কেউ আসেনা সময় গেলে,
জীবনের কাব্য জুড়ে আজ বিষাদের নীল ইশারা।
তবু তুই পৌষ বিকেলে মায়ার মতো জড়িয়ে যখন
পিছুডাক উপেক্ষাতে এগিয়ে যাওয়ার প্রবল তাড়া,
প্লেটনিক অনুভবে ঘোর লাগা এই দু’চোখ তখন
পালাতে চেয়েও আবার পিছন ফিরে দিচ্ছে সাড়া।



