
তুহীন বিশ্বাস
একদিন পাখিটার পাখা ছিল
উড়ে উড়ে বেড়াত মুক্ত আকাশে,
ষড়ঋতুর হিসাবটাও নখদর্পণে;
ছিল বাধাহীন দুরন্ত দুর্নিবার।
অবরুদ্ধ তিক্ত বসন্ত বিষে বিষাক্ত
প্রলয়ঙ্করী ঝড়ে ঝরে পড়ে সঞ্চয়,
পাখনা ভেঙে মাটিতে লোটায়;
খুঁড়িয়ে হেঁটে চলে দিগন্তহীন পথে।
পথ আটকে দেয় একদল কুকুর
উচ্ছ্বাসে উল্লাসে যেন নর্তকী রূপ,
ক্লান্ত পরিশ্রান্ত অসহায় পাখি;
উপসংহারে আত্মসমর্পণ জীবনের।



