প্রবাসবিনোদন

নিউ ইংল্যান্ডে ‘বরবাদ’

৬ এপ্রিল রবিবার ক্যাম্ব্রিজের বাংলাদেশী দারুল কাবাব রেস্টুরেন্টে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, ইনকর্পোরেটেড, এনইবিএএফ।
আগামী ১৮ এপ্রিল ক্যাম্ব্রিজের অ্যাপেল সিনেমাস-এর মাধ্যমে নিউ ইংল্যান্ডে শুভ মুক্তি পেতে যাচ্ছে ব্লকবাস্টার বরবাদ সিনেমাটি। যুক্তরাষ্ট্র ও কানাডার বড় বড় শহরগুলোর সাথে একই সাথে বরবাদ মুক্তি পাচ্ছে এখানেও এই বার্তা দিতেই মিট অ্যান্ড গ্রিট এই আয়োজন।
এনইবিএএফ এর প্রতিষ্ঠাতা নাহিদ সিতারা বলেন, দীর্ঘদিন ধরে নিউ ইংল্যান্ডে বাংলা সিনেমার পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় তাদের এই আয়োজন। সারা পৃথিবীতে সিনেমা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের শিল্প সেই হিসেবে বাংলাদেশেও প্রযোজকেরা সাহস করে সিনেমায় বড় বিনিয়োগ করছে, সুন্দর গল্পে ভালো সিনেমা তৈরী হচ্ছে তাই প্রবাসীদেরও উচিৎ তাদের উৎসাহীত করতে হলে গিয়ে সিনেমা দেখা।
পরিবেশক মো. বদরোদ্দুজা সাগর বলেন, দুই সপ্তাহ চলার প্রাথমিক কথা থাকলেও দর্শক যতদিন চাইবে ততদিনই এর প্রদর্শনী চলবে এবং যদি কোন সংগঠন বিশেষ শো এর আয়োজন করতে উৎসাহ দেখান তবে এসকে ফিল্মস সেই আয়োজনও করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension