
নিউ ইয়র্ক হাসপাতালের অভ্যন্তরে গোলাগুলি, বন্দুকধারী গ্রেপ্তার
জাহান আরা দোলন: নিউ ইয়র্কে বৃহস্পতিবার রাতে ম্যানহাটনের এক হাসপাতালের ভেতর এক বন্দুকধারী গুলি চালিয়েছে।
নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পরে পুলিশ বাথরুমে ব্যারিকেড দিয়ে তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি ইস্ট ৬৭ স্ট্রিট মেমোরিয়াল স্লোয়ান কেটরিংয় আর্জেন্ট কেয়ারের অভ্যন্তরে রাত পোনে ৯টার দিকে ৫/৬টি গুলি ছোঁড়ে।
পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক আগে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। তাৎক্ষণিক কোনও আহত হওয়ার খবর পাওয়া যায় নি।
গোলাগুলির শব্দ পুলিশের মধ্যে সাড়া জাগায় তোলে, এনওয়াইপিডি হোস্টেজ নেগোসিয়েশন অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ইউনিট এর দায়িত্ব নেয়।
কিন্তু বন্দুকধারী কাউকে জিম্মি করেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।
পুলিশ বিভাগ ১৯ এলাকার জনসাধারণকে ওই এলাকাটি এড়িয়ে চলতে অনুরোধ করে।
এর আগে এনওয়াইপিডির টুইটারে অ্যাকাউন্টে এক টুইটে জানায়, ‘৪২৫ই, ৬৭ স্ট্রিটে স্লোয়ান কেটরিংয়ের হাসপাতালের অভ্যন্তরে পুলিশি তদন্ত চলছে।’
‘দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন ও পুলিশের বড় উপস্থিতির জন্যে প্রস্তুত থাকুন।’❐



