আন্তর্জাতিক

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টার এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে ওঠে আসে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ভূমধ্যসাগর থেকে বিপজ্জনকভাবে উপচে পড়া কাঠের নৌকা থেকে জার্মানি এবং ফ্রান্সের দু’টি দাতব্য উদ্ধারকারী জাহাজ ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে।

প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের বেশির ভাগই বাংলাদেশ, মরক্কো, মিসর এবং সিরিয়ার নাগরিক। তবে ঠিক কতজন বাংলাদেশি ওই নৌকায় ছিলেন সে বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।

উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিশিয়ার জলসীমার ভেতরে তেল স্থাপনা এবং অন্যান্য জাহাজের কাছ থেকে সাগরে ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে জার্মানি এবং ফ্রান্সের বেসরকারি সংস্থা সি-ওয়াচ ৩ এবং ওসান ভাইকিংয়ের উদ্ধারকারী জাহাজ।

ভূমধ্যসাগরে রোববার রাতের ওই অভিযানের নেতৃত্ব দিয়েছে সি-ওয়াচ ৩। জার্মানির এই অলাভজনক সংস্থা মোট ১৪১ জনকে উদ্ধার করেছে।

বাকি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে ওসান ভাইকিংস। রাতের এই উদ্ধার অভিযানে জার্মানির আরেক এনজিও রেসকিউ শিপের ইয়াট ‘নাদির’ সহায়তা করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension