
মোর্শেদা মৌ
গভীর কোনো বিষয় নিয়ে জটিল প্রবন্ধ
যাকে বুঝতে গেলে সৃষ্টি হয় অন্তর দ্বন্দ্ব,
নয় কোনো উপাখ্যান পংক্তিমালা জুড়ে
আর দুর্বোধ্য শব্দচয়ণে স্বপ্নরা যায় পুড়ে।
পৃষ্ঠাগুলোয় মলিনে অঙ্কিত জীবন-মরণ
বেলা শেষে এ যেন এক কঠিন সমীকরণ,
তোমাকে খুঁজে পাইনি অভিধানের পাতায়
নিঃশেষে বিভাজ্য লুট হয় হিসাবের খাতায়।



