কবিতাসাহিত্য

সে-ই ছিল অজানা


সাবেরা হোসাইন

সেই হেমন্তের বিকেল
খড় শুকানো রাস্তা
তোমার চকিত দৃষ্টি,
অনুপম গাছের ছায়ায়
ঘুম ভেঙে যাওয়া ক্লান্ত শরীর
সব ছবির মত ভাসে।

স্বপ্নের শেষে একটা মুখ-
ক্লান্তির পাশেপাশে…
চলতে চলতে…
লজ্জাবনত মুখের চাদর সরিয়ে
কথা কয় ।
সে মুখে ছিল না কোনো বিষণ্ণতা
না ছিল কোন ভয়!
সে মুখ ছিল তোমার
নতুন ভাবনা নিয়ে
তোমায় নতুন করে দেখার।
শ্রাবণের ধারার মাঝে
তোমাকে নতুন করে পাবার।
তোমার মুখ কত-ই না চেনা!
পশ্চিম থেকে জেগে উঠে কেউ
পুবের দুয়ারে সে-ই ছিল অজানা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension