
যেমনই ভাবে দাঁড়িয়েছিলে
তেমনই ভাবে থেকো,
সাগরের তীরে অবেলায় কেন
জোয়ারের হাওয়া মাখো?
যে নতুন পাতা ভোরের কুয়াশা
মেখেছিল অনায়াসে,
কোন অছিলায় সন্ধে মালতি
গোধূলিকে ভালোবেসে!
নব দিগন্ত নতুন সোহাগে
সৌরভে একাকার
কবরী তোমার ভোরের আলোতে
খুলে গেছে বারবার।



