
মো.আশতাব হোসেন
প্রাণ কাদে পাঁজরের হাড় ধরে নিঃশব্দে
অপেক্ষার প্রহর গুনে গুনে,
হয়তো ফিরে আসবে অভিমান ঝেড়ে
এসে বলবে ইস তোমার স্মৃতি তাড়া করেছে।
জানি খুব জানি তা ছাড়া কেউ জানে না
নিটোলতা পরিক্ষার কেউ নেই,
সরঞ্জাম নেই কারো কাছে পরীক্ষার
পরীক্ষাগার নেই অন্য মনে।
নিজেই ভুলে যায় ভুলের পরিমাণ যে
তার বাটখারা পানিতে ভিজে বাড়ে,
কমে যায় চৈতালি খরায় মরা কাষ্ঠের মতো
অন্ধের চোখে আঁধার আলো সমান।
নিজের মনের খবর নিজেরই জানা
অন্যে জানে ধারণার জাল ফেলে,
তাতে ধরা পড়তে পারে মুক্ত মাছের মতো
ফসকেও যেতে পারে কিনারের কাছে।



