
শাহজালাল সুজন
মনের কার্নিশ বেয়ে আসে
নীরব দুঃখের অশ্রু হাসে
আবির রাঙা আঁখি,
বেদনার রঙ গুমোট সাজে
হৃদ জানালার শিকল ভাঁজে
বন্দি হয়ে ডাকি।
গহীন মনের কাব্য গুলো
ধূপ পুড়িয়ে ছাইয়ে ধুলো
বিবর্ণতা ছেয়ে,
হারানো সুখ নিয়ে সাথে
শব্দ কুড়ায় নিকষ রাতে
আর্তনাদে গেয়ে।
ভালোবাসার ঘরটি ছেড়ে
আপন করে গেলে মেরে
হারিয়ে যাই আমি,
হয়ত যদিও পড়ে মনে
নিঃসঙ্গতা বুঝবে ক্ষণে
কেমন ছিলাম দামি।



