
ফারজানা ইয়াসমিন
অনুমতি ছাড়াই অজানা কারণে,
দু’ফোটা অশ্রু গড়ায় মনের কোণে।
কে জানে কতো কী জমে আছে হৃদয় গহীনে,
ডুব দিয়ে অতল গহ্বরে আমি তো খোঁজ রাখিনি।
অন্য কেউ জানতে চায়নি আমারও
কখনো জিজ্ঞেস করা হয়নি,
এলোমেলো কথাদের দুঃখ বুঝিনি।
অঝোরে নামবে বৃষ্টি ভেজা শহরে,
কথারা গৃহহীন রাস্তার মোড়ে অপেক্ষায়
সুদিনের হাতছানি খোঁজে আকাশের বুকে।
শব্দহীন অনুভূতিরা রাতের গহীনে ডুবে যায়,
নির্ঘুম নক্ষত্রের চোখে স্বপ্নের ফেরিওয়ালা ঘুরে।



