
হাফিয রেদওয়ান
যুগের চামড়া গোটা লাল মাস্তান
হাতের আদেশে থামেনি কোন বাধা,
রক্তের নোলা স্বাদে জিভে লকলক
পান পাত্রে মাতাল ঠোঁটের কাঁপুনি
মিঠেনি আজও ক্ষুধা ও তৃষ্ণা।
রক্তের স্বাদ নিতে বাহুর পেশিতে
আবারও আসবো ফিরে
মানবের জাদুঘর থেকে হাসতে হাসতে বের হবো।
যত কালো মুখোশ আছে সব উন্মোচন করবো
মানুষরূপি গণ্ডারকে পিটিয়ে মানুষ করতে
আবার হাসতে হাসতে বের হবো
সভ্যের শীতাতাপ গ্লাসবন্দি ঘরে থেকে।



